বগুড়া শহরতলীর তেলিপুকুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে তামজিদ নিহত।
আজ শুক্রবার বগুড়া শহরতলীর তেলিপুকুর এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে মোঃ তামজিদ (২০), পিতা: নূর মোহাম্মদ, গ্রাম: জামিলনগর, গুরুতর আহত হয়। পরে ১২ টায় স্থানীয় জনগণ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। সে ইলেকট্রিক টেকনিশিয়ান কর্মরত ছিলো, সাথে থাকা বন্ধু আবদুল্লাহ গুরুতর আহত হন। মৃত্যু ব্যক্তির জানাযার নামাজ বাদ আছর জামিল নগর মসজিদে অনুষ্ঠিত হয়, উক্ত জানাযার নামাজে উপস্থিতি ছিলেন ৮ নং ওয়ার্ডের কমিশনার আলহাজ্ব এরশাদুল বারি এরশাদ ভাই,,, এবং বাদ মাগরিব নামাজগোর গোরস্থানে দাফন করা হয়।