বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার ৫ এবং ৮ নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শুক্রবার বাদ জুম্মা হরিনমারী গ্রামের আশরাফের চাতালে এ নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড সেক্রেটারি আনারুল ইসলামের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারী সাবেক সেনা সদস্য আইনুল হক প্রধান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চানমিয়া, সাবেক পৌর আমীর আব্দুল মজিদ সরকার। পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম সোহেল এবং পৌর প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক আব্দুল মতিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড সভাপতি এরফানুল হক বিএসসি, ৮ নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন।
উক্ত অনুষ্ঠানে পৌর জামায়াতের ৫ ও ৮ নং ওয়ার্ডের সকল জনশক্তি উপস্থিত ছিলেন।