২১ আগস্ট দুপুর দেড়টার দিকে তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামে এনজিও কর্মীর ধাক্কায় হায়দার আলী (৫৪) নামে এক খুদে ব্যবসায়ী আহত হয়েছে।
সূত্রে জানা যায়, আদদীন ওয়েল সেন্টার ( সংস্থা ) এর মাঠ কর্মী বিলকিছ বেগম হাতিশুড়া গ্রামের রুনা বেগমের বাড়িতে কিস্তির টাকা আনতে যায়।
ওই সময় রুনা বেগম কিস্তির টাকা দেয়ার জন্য সময় প্রার্থনা করেন। তিনি সময় না দিয়ে তাঁর ম্যানেজার আকতারুজ্জামানকে ডেকে আনেন।
পরে কথাকাটির এক পর্যায়ে ম্যানেজার আকতারুজ্জামান রুনার স্বামী হায়দারকে ধাক্কা দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাকে দ্রুত তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে রুনা বেগম বাদী হয়ে তেরখাদা থানায় বিলকিস বেগম এবং ম্যানেজার আকতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আদদীন ওয়েল সেন্টারের ম্যানেজার আকতারজ্জামানের সাথে কথা হলে তিনি জানান , কিস্তির টাকা আনতে গেলে তাদের উপর রুনা বেগম ও তার স্বামী হায়দার আলী ক্ষিপ্ত হয় এবং মারধর করতে আসে। তারা কৌশলে তাদের বাড়ি থেকে বের হয়ে আসেন।
হায়দারকে মারপিটের কথা তিনি অস্বীকার করেন।