২৬ শে আগস্ট ~ ২০২৫ ইংরেজি বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পারোখালী নতুন বাজার চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি , এস এম আব্দুল্লাহ বুদ্ধিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন , খুলনা-০৪ আসনে বংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী , রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন ও তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসান।
জামায়াতে ইসলামী নেতা মোঃ মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ লিটন , সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম রাসেল , মাওলানা এম এ হাফিজ , মোঃ লিয়াকত আলী , হাফেজ আব্বাস আলী মোল্লা , মোঃ নুর ইসলাম , মোল্যা তৈয়েবুর রহমান , মোঃ ইউসুফ আলী , মোঃ মিলু শেখ , মোঃ বাবু শেখ , মোঃ ইলিয়াস সেখ , মোঃ বিল্লাল মোল্যা , মোঃ রবিউল সিকদার , মোঃ বিল্লাল সরদার , মোঃ আবু তালেব সিকদার , মোঃ ইয়ামিন হোসেন , ছাত্রনেতা মোঃ ইফরাদ , হেদায়েত হোসেন।