গণ সংযোগ ও মতবিনিময়কালে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এছাড়া তিনি বলেন , বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের অভুতপূর্ব উন্নয়ন সাধিত হবে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।
দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হবে। পারভেজ মল্লিকের সংগী হিসেবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন , খাঁন মোস্তাক আহমেদ , মোঃ রবিউল ইসলাম লাখু , শেখ লালিম , মোঃ গোলজার আলম , আরিফ শেখ , জিয়া সরদার , ফেরদৌস শেখ , ইমদাদ শেখ , ইনামুল শেখ , মাজহারুল ইসলাম , মোঃ সাবু , মোঃ টুলু মোল্যা , মোঃ জিয়ার , মোঃ দুলু ও মিন্টু।
এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন।