গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী, সাধারণ ভোটার ও স্থানীয় পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এ সময় বিপুল সংখ্যক জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে প্রার্থীকে ঘিরে রাখেন এবং স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।
অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, "জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমি কাজ করতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।"
এসময় তার সঙ্গে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।