মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে বিদেশী পিস্তল দুটি ম্যাগজিন তিন রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা চৌগাছা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাম মোস্তফা গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চৌগাছা গ্রামের ভিটা পাড়ার মৃত আজিজুল হকের ছেলে।
র্যাব ১২,গাংনি ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাবের একটি সমন্বিত দল চৌগাছায় গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত গোলাম মোস্তফার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।গাংনি থানার পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।