ত্রিদেশীয় সিরিজের ম্যাচের সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে ২১ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন রশিদ খান। সেই সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটে ইতিহাস গড়েছেন এই আফগান তারকা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের চেয়ারটা এতদিন ছিল টিম সাউদির দখলে। ১৬২টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রশিদ খান। এবার সাউদিকে টপকে গেছেন তিনি। ৩ উইকেট নেওয়ার পর তার বর্তমান উইকেট সংখ্যা ১৬৫।
রশিদ খানের এই কীর্তি গড়ার দিনে জয় পেয়েছে তার দল। শুরুতে ব্যাট করে আফগানিস্তান ১৮৮ রানের পাহাড় গড়েছিল। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাত।