শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার কড়িতলা সড়কে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তিন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি অটোরিকশায় করে ফিরছিল ওই শিক্ষার্থীরা। এ সময় চার যুবক তাদের অটোরিকশা থামিয়ে গালিগালাজ করে এবং জোর করে নামিয়ে নেয়।
শিক্ষার্থীরা জানায়, দু/র্বৃ/ত্ত/রা তাদের ছু/রি দেখিয়ে ভয় দেখায় এবং চড়-থাপ্পড় মারে। এদের মধ্যে সোহান নামের এক যুবককে তারা চিনতে পেরেছে। তার বাবার নাম মিলন এবং তারা পাইকারপাড়ায় ভাড়া বাসায় থাকে বলে জানা যায়।
পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনার পর স্থানীয়রা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্কুল শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।
এই ঘটনাটি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। বিশেষ করে স্কুল ছুটির পর শিক্ষার্থীদের যাতায়াতের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।
বিশেষ ভাবে জেলা প্রশাসক ও সর্ব সকল ধরনের প্রশাসনকে অনুরোধ রইলো, বিষয়টি খতিয়ে দেখার জন্য।