ঠাকুরগাঁওয়ে বিএনপি'র ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। দুটি উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এদিকে ৩ আসনের সাধারণ মানুষেরা বলছেন তিনি কাজে ব্যস্ত থাকার পরও মন্দির, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ক্লাবগুলোর খোঁজখবর রাখেন ও সমাজ সেবামূলক কাজগুলো করে যাচ্ছেন।
অসহায় মানুষগুলো বিপদে পড়লে তাদের পাশে আগেও যেমন দাঁড়িয়েছেন ঠিক একই ভাবে এখনো তাদের পাশে রয়েছে। একজন আইনজীবী হয়েও এত ব্যস্ততার মাঝে মানুষগুলোর খোঁজ খবর নিচ্ছেন যেটা আসলেই প্রশংসনীয়।
তারা চান এই ধরনের মানুষ সব সময় যেন তাদের পাশে থাকে। তিনি এমপি নির্বাচিত হলে হয়তোবা এখন যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন তার চেয়েও বেশি করবেন বলে আশা করেন তারা।
এই ব্যাপারে অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন ঠাকুরগাঁও পীরগঞ্জ রাণীশংকৈল নিয়ে ৩ আসন এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে কারণ আমি তাদের পাশে সব সময় ছিলাম আছি এবং থাকবো। আমার রাজনীতি মানুষের কল্যাণে কাজ করা কোনো লোভ বা প্রতিদানের আশা করিনা।
আমি বিশ্বাস করি বিএনপি আজ যে ত্যাগ এবং সাহসিকতার প্রতিক তা আমি নিজ জীবনে ধারণ করি। এ অঞ্চলের অনেক মানুষ জানে আমি কখনো অন্যায়ের পাশে দাঁড়াইনি ভবিষ্যতে দাঁড়াবো না।
আমার রাজনৈতিক জীবনের মূল প্রেরণা এসেছে আইনের মাধ্যমে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটাতে। একজন আইনজীবী হিসেবে আমি জীবনের বহু গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছি সত্যের পক্ষে দাঁড়িয়ে, তাই সামনে জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী।
এবং ঠাকুরগাঁও-৩ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে জনগণের অধিকারের পক্ষে জাতীয় সংসদে গিয়ে কথা বলতে পারব। অঞ্চলটিতে উন্নয়নে অসমাপ্ত কাজগুলো করার জন্য চেষ্টা করে যাব। সেই সাথে প্রধান কাজ থাকবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
তিনি আরো বলেন আমার জীবনে কোনো সময় দলীয় শৃঙ্খলার বাইরে যাইনি। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেন।