সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর এরই স্লোগানে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পাঠাগার চত্বর মির্জা রুহুল আমিন মিলনায়তন থেকে একটি লাল পতাকা মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্র কমিটির সদস্য মোহাম্মদ আলতাব হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েমসহ অন্যান্যরা।
পরের অধিবেশনে কাউন্সিলরদের নির্বাচনের মাধ্যমে নতুন জেলা কমিটি নির্বাচিত করা হবে।