জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাত্রাই মাজার শরীফ দারুল উলুম দ্বি-মূখী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ রবিউল হাসান নির্বাচিত হয়েছেন।
মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার প্রশাসন, গত ৭ সেপ্টেম্বর রোববার-২৫ খ্রিঃ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করায় বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের কর্তৃপক্ষের নিকট নবনির্বাচিত সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে নব-নির্বাচিত সভাপতি প্রভাষক মোঃ রবিউল হাসান কে মাদরাসার সুপার মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী সুপার মোঃ বোরহান আলী সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।