গত ৬ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৯ টায় বগুড়া সদর উপজেলা মাটিডালী বিমান মোড় থেকে পূর্ব দিকে জনৈক হানটুর ঢালাই ফ্যাক্টরির সমনে রাস্তার উপরে রফিকুল ইসলাম, পিতা আলহাজ্ব হাসেন আলী শেখ, সাং-শাখারিয়া নামাবালা, বগুড়াকে এজাহার নামীয় আসামীগণ পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দ্বারা গুরুত্বর যখম করে হত্যা করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মেয়ে বাদীনি হয়ে সদর থানায় এজাহার নামীয় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া সদর উপজেলা মাটিঢালী মোড় এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ৪ নং পলাতক আসামী মোঃ বাছেদ (৪৫) অবস্থান করছে।
আজ সোমবার দুপুরে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক মাটিঢালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ৪ নং পলাতক আসামী মোঃ বাছেদ (৪৫), পিতা মৃত জমশের আলী, সাং শাখারিয়া (দক্ষিন পাড়া), বগুড়াকে গ্রেফতার করে।