উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের নবাতকাটি এলাকা হতে ২৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬
র্যাব -৬, সিপিসি-১, র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার জানান, একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামের মোঃ ফারুক হোসেন (৪২) এর বসতবাড়িতে কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করেছে।
এমন সংবাদের ভিত্তিতে অাজ ১৫ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১২.০৫ মিনিটের সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী ছলেমানের পুত্র মোঃ ফারুক হোসেন (৪২) কে নবাতকাটি থেকে গ্রেফতার করে।
স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন নামীয় ১০ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়,১। মোঃ ফারুক হোসেন (৪২), ২। মোঃ ইউসুফ হোসেন তারা দীর্ঘদিন যাবতৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হইয়াছে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। মামলা নং-১৬ তারিখঃ ১৫/০২/২০২৪ ইং।