প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:১০ এ.এম
গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে, যা ঢাকার উত্তর-পূর্ব দিকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬ উৎপত্তিস্থল আসামের রাজধানী গুয়াহাটি থেকে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি এলাকায়। বিশেষজ্ঞদের মতে, এটি মাঝারি থেকে তুলনামূলক শক্তিশালী মাত্রার ভূমিকম্প। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
© All rights reserved © 2017 Youth Tv News