ঠাকুরগাঁওয়ের হরিপুরে একদিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হরিপুর উপজেলার ধীরগঞ্জ একাদশ ফুটবল একাডেমির আয়োজনে একদিন ব্যাপি নারী ফুটবল খেলোয়ারদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বর্ষার সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল তানভীনসহ অন্যান্যরা। খেলায় অংশগ্রহণ করেন রাণীশংকৈল প্রমিলা ফুটবল একাডেমি বনাম আটোয়ারি উপজেলা ফুটবল একাডেমি। ফলাফলে আটোয়ারি উপজেলা ফুটবল একাডেমি ২-১ গোলে রাণীশংকৈল প্রমিলা ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ি হন। পরে সেখানে বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।