প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৩:৪৮ পি.এম
গফরগাঁও পৌর সাবেক মেয়রসহ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার করেছে ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সালমা জাহান (৪০) ও গাজীপুর জেলার টংগী থানা যুবলীগের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু ( ৫২)। তালেবুর রহমান জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
© All rights reserved © 2017 Youth Tv News