বগুড়া বাঘোপাড়া খোলার ঘর এলাকায় মোটরসাইকেল ড্যান্স দিতে গিয়ে দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মৃত্যুবরণ করেন।
পরিচয় মিলেছে বাঘোপাড়া সড়ক দূর্ঘটনায় নি-হ-ত দুইজনের। দুজনেই ইন্টার ফার্স্ট ইয়ার শিক্ষার্থী। রাত সোয়া ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল পূর্বপাড়া গ্রামের প্রবাসী ওয়াজেদ মন্ডলের ছেলে আদিব হাসান(১৮) এবং একই ইউনিয়নের মেঘাখোর্দ্দ গ্রামের মোন্তেজার সরকারের ছেলে জিহাদ সরকার(১৭)।
বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহিদ উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন তিনটি মোটর সাইকেল নিয়ে কয়েকজন কিশোর মহাসড়কে রেসলিং করছিল। এসময় দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেঘে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত আরো একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বগুড়া সদরের নামুজা ইউনিয়ন চিঙ্গাসপুর গ্রামের রাকিব নামে এক যুবক গুরুতর আহত।