শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশের শিশু একাডেমি ঠাকুরগাঁও এর আয়োজনে কালেক্টর চত্বর হতে একটি র্যালী বের হয়ে র্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমনসহ অন্যান্যরা।