আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় বগুড়া শহরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সোহেল রানা (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আ,হত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শহরের ফুলবাড়ি বিসিক এলাকায়, যেখানে সোহেল রানা তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আহত সোহেল রানা শহরের শিববাটির মোঃ সিরাজুল ইসলামের পুত্র।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে উ,দ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।