ঠাকুরগাঁওয়ে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোন বিকল্প নেই। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই, গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শতফুল ফুটবে অনেক মতামত থাকবে সমস্ত মতামতকে একটি জায়গায় নিয়ে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে। আগামী নির্বাচনে সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে অংশ নিচ্ছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা লক্ষে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি'র বর্ধিত সভায় জেলা শিল্পকলা একাডেমিতে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সংস্কার বিএনপি চাই এবং এই সংস্কারগুলো বিএনপি শুরু করেছিল।
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে। গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা। যে ব্যবস্থা সব ধরনের মানুষকে বিকাশের সুযোগ করে দেবে।
তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ ছাপিয়ে আবার যেন মূল জায়গা থেকে সরে না যায়।
এসময় সেখানে জেলা, উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।