গতকাল মঙ্গলবার ৭ গ্রাম হেরোইনসহ বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের এক ডজন মাদক মামলাসহ ১৪ টি মামলার আসামী মাদক ব্যবসায়ী আব্দুল রাজ্জাক নীলু (৫৪), বগুড়া শাজাহানপুর থানা পুলিশ গ্রেফতার করে। পরে মামলা দায়ের বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
বগুড়া শাজাহানপুর উপজেলা চোপীনগর ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে জণৈক মোঃ নজরুল ইসলামে বাড়ীর সামনে দুবলাগাড়ী টু শাহানগরগামী পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আব্দুল রাজ্জাক নিলু (৫৪), পিতা মৃত রমজান আলী, সাং জোকা মোল্লাপাড়া, শাজাহানপুর, বগুড়া। তার হেফাজত থেকে ৭ গ্রাম হেরোইনসহ আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামী মোঃ আব্দুল রাজ্জাক নিলু এর পূর্বেও মামলা রয়েছে।