খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২৩ শে অক্টোবর সকালে বিদ্যালয়ের কলেজ ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান , জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান আরিফ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস , একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার।
প্রভাষক ফাল্গুনী মুখার্জির পরিচালনায় বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক খাঁন মেজবাউদ্দীন সেলিম , প্রভাষক বাশির আহম্মেদ লালু , সেলিম রেজা , অনুপ পাল , ভবেশ বিশ্বাস , বিপ্লব মন্ডল , শিক্ষক মিজানুর রহমান , সঞ্জীব মজুমদার , ইমদাদুল হক, কামরুজ্জামান , ক্রীড়া শিক্ষক আ: কাদের , শম্ভুনাথ দাস , কল্যাণ রায় , পবিত্র দেবনাথ , সঞ্চিতা গায়েন প্রমূখ।