গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা আজাদ মঞ্জিলে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুকে ফুলেল সংবর্ধনা জানান।
সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন শাহীনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসা'র নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন শাহীন, সুপার মাওঃ মোঃ আব্দুল বাছেদ, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম, ইয়াছিন আলী, আব্দুল সালাম, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম, বিলকিছ বেগম, মোস্তাফিজার রহমান, আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, মহিষাবান ইউপির সদস্য আলম প্রাং, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।