গত রবিবার আদমদীঘি উপজেলা সান্তাহার পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কূ-খ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (২৫) কে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো, শামীম হোসেন (২৫), পিতা মোঃ সাইফুল ইসলাম, সাং-মালশন (পশ্চিমপাড়া), আদমদীঘি, বগুড়া। সান্তাহার পৌরসভার মালশন সাকিনস্থ নওগাঁ টু নাটোর গামী আঞ্চলিক মহাসড়কের মায়াবিড়ি ফ্যাক্টরীর মোড়ে পাকা রাস্তায় আটক করে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার নিকট থেকে ২৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধারা-২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে -৩৬(১) সারণীর ১০(ক) মামলা দায়ের করা হয়।