দীর্ঘ ১৬ বছর পর বগুড়ার মাটিতে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট আসর। আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকালে একে অপরের মুখোমুখী হয়েছে। একদিনের ম্যাচে সকালে আফগান যুব দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
আফগানিস্তানের যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৯ ইউকেটে ২৬৫ রান করে। দলের পক্ষে উজাইরউল্লাহ সর্বোচ্চ ১৪০ রান করে অপরাজিত থাকেন, দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে ফয়সালের ব্যাট থেকে। বাংলাদেশ দলের খেলা চলছে।