বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মহাসড়কে নাটোরের দিক থেকে আসা পিকআপ ভ্যান রেজিঃ নং-১৩-৯৫৮৯ যোগে ১টি চোরাই মহিষ নিয়ে আসছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষে এসআই রাজিব সঙ্গীয় ফোর্সসহ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডস্থ সিঙ্গার শো-রুমের পার্শ্বে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চোরেরা চোরাই মহিষ ও পিকআপ ভ্যান ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ চোরাই মহিষ ও পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসেন। চোর কে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।