গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেদুয়ানুল হালিম।
প্রধান আলোচক ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (FDEB) গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মোঃ ফয়সাল কবির রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ খায়রুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন ও প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফোরামের উপদেষ্টা মুহাম্মদ খায়রুল আমিন।
অনুষ্ঠানে ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির প্রকৌশলী নেতৃবৃন্দসহ প্রায় ৫০ জন সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে গাইবান্ধা জেলার অবকাঠামোগত উন্নয়নে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং ফোরামের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশনের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।