গত শনিবার রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার সাড়াই এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রোমান বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের রঘুনাথপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।