বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ্ নয়ন হঠাৎ অসুস্থ হয়ে কলোনী হেলথ সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর কবির সাজু, সদর থানা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান সরকার, আইন বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, বিএনপি নেতা আব্দুল মান্নান, জাবেদ আলী, আব্দুর রহমান পিন্টু, মাসুদ মিয়া, মানিক মিয়া, আবু তাহের, মোজাফফর, আশরাফুল ইসলাম মিলন, বক্কর, জালাল, আনোয়ার হোসেন, বাদশা শেখ, আব্দুল মান্নান, মোঃ আব্দুল মতিনসহ সাবগ্রাম ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাবৃন্দ।