র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ওয়াসকুরুনী ঢালী (২১) গ্রেফতার।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন ১১ বছর বয়সের নাবালিকা মেয়ে। বাদীর মেয়ে ভিকটিম গত ১০ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার পথে ধৃত আসামী ওয়াসকুরুনী ও এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম কে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-১৩, তারিখ-১৫ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।
এরই প্রেক্ষিতে, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ধৃত অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে ০৫ নভেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ০১:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ওয়াসকুরুনী ঢালী (২১), থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।