যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বর্ষা (১৮) নামের এক নববধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বর্ষার সঙ্গে ওহিদুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো। স্থানীয়দের ধারণা, স্বামীর ওপর অভিমান করেই তিনি ঘরের শয়নকক্ষে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।