বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালাই উপজেলা শাখার উদ্যোগে ৮ নভেম্বর সকাল ৭ ঘটিকায় কালাই উপজেলা মডেল মসজিদের হল রুম উপজেলা শ্রমিক সভাপতি মোনতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
এ্যাডভোকেট মামুনুর রশীদ।
এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, আক্কেলপুর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধার সন্তান,জয়পুরহাট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ আসলাম হোসেন সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখা, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনছুর রহমান, নায়েবে আব্দুর রউফ, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আলিম সহ উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন - দেশে থেকে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং ইসলাম প্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
উক্ত সমাবেশে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল অভূতপূর্ব। কালাই উপজেলার শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ দলে দলে সমাবেশস্থলে যোগ দেন। তাদের উচ্ছ্বাস, সমর্থন ও ভালোবাসা প্রমাণ করে-জনগণ পরিবর্তন ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ।