উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় ক্রীম সহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে পুলিশ।
যশোর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে গতকাল বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে বেনাপোল টু যশোর গামী পাকা রাস্তার উপর হতে ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল হাই এর মেয়ে মোছাঃ ফারজানা (৩৫) কে এবং বড় আঁচড়া গ্রাম এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর হতে মৃত আলতাব গাজীর পুত্র মোঃ আল আমিন গাজী (৩০) কে এবং ভবের মোড় এলাকা হতে শাহিন হোসেনের পুত্র তুষার হোসেন(২৫) কে আটক করে। এ সময় ধৃতদের হেফাজত থেকে সর্বমোট ৫০০ পিচ Skinshine Cream, (২) সর্বমোট ১২০০ শত পিচ Clobeta G M cream 10g, সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য- এক লক্ষ চব্বিশ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করেন।
আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।