বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ এখন গণতন্ত্র উত্তোলনের পথে যাচ্ছে ইতিমধ্যে অন্তবর্তী কালীন সরকার নির্বাচনের সম্ভাব্যসময়ে ঘোষণা করেছে। সেই সাথে বেশিভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে দেশে নির্বাচনের একটি আবহাওয়া সৃষ্টি হয়েছে বিএনপি আশাবাদী কোনরকম ঝামেলা ছাড়াই ২৬ শে ফেব্রুয়ারি প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বিষয়ে বিএনপি আশাবাদী।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরো বলেন দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন যথেষ্ট পরিমাণ আইন-শৃঙ্খলা ভালো রয়েছে।
বিভিন্ন স্থানে দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে তিনি আরো বলেন বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা আন্দোলন করছে এতেই বোঝা যায় এই দলটি বিশাল আকারে এখনো ঠিক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মখদুম সাব্বির মৃদুল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।