উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপি এম এর নির্দেশক্রমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে গতকাল ২ টার সময় সাদীপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত সাহেব আলীর পুত্র বশির (৪৫) কে ও দৌলতপুর থেকে মৃত মিন্টু শেখের পুত্র মিলন শেখ(২৬) কে আটক করে।এ সময় আটককৃতদের হেফাজত থেকে ২০০ পুরিয়া হেরোইন যাহার ওজন ২০ গ্রাম সহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক ১টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।