গাইবান্ধায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা) সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনের হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন— ডিডিএলজি ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রধান বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেদুয়ানুল হালিম, এনডিসি সাব্বির আহম্মেদ।
দেশের গৌরবোজ্জ্বল এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।