উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :সাংবাদিক নয়নের উপর হামলার প্রতিবাদে যশোরের মণিরামপুরে মানববন্ধন হয়েছে।গত ১৬ই ফেব্রুয়ারি আনুমানিক রাত আটটা ঝিনাইদহ
জেলার চাকলা নামক স্থানে নিউজ অনুসন্ধানে যান সাংবাদিক মাহমুদুল কবির নয়ন,যার কারণে মাদক সেবীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা করে, দৈনিক সূর্য্যদয় পত্রিকার সহ-সম্পাদক ও ক্রাইম তালাশের সম্পাদক মাহমুদুল কবির নয়নের উপর হামলার প্রতিবাদে সমগ্র জেলা ও উপজেলা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে , তারই ধারাবাহিকতায় যশোর জেলার মনিরামপুর উপজেলায় মেইনরোডে বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয় মনিরামপুর উপজেলা শাখার সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, মানববন্ধন এ বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায়, এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানাই, এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মনিরামপুর উপজেলা শাখার সভাপতি অমিতাভ মল্লিক, সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন, ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাজান শাকিল, কোষাধক্ষ্য নজরুল ইসলাম জনপ্রিয় ও নিবন্ধিত নিউজ পোর্টাল নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর সম্পাদক রাকিব রাফসান, দৈনিক আশ্রয় প্রতিদিনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ক্রাইম তালাশের প্রতিনিধি শরিফুল ইসলাম ও শাওন হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।