
বগুড়ার গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র–শিক্ষক মানবতা সংঘ। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনী ভুলিগাড়ী ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্র–শিক্ষক মানবতা সংঘের সভাপতি এম. এ. বাসার রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি'র সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপি'র সভাপতি মোরশেদ মিল্টন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ রাজু আহমেদ, মোঃ আব্দুল্লাহ আল মাহামুদ (রাব্বানী), আবুল হোসেন মোল্লা, মোস্তাকিম হোসাইন, ওয়াসিম রেজা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রায় দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ. বাসার রানার শ্রদ্ধেয় পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।