“মা, মাটি ও মানুষের ডাক”—এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে গাইবান্ধা জেলা যুবদলের নেতাকর্মীরা।
দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা যুবদলের ব্যানারে সংগঠিত হয়ে তারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। নেতাকর্মীদের কণ্ঠে শোনা যাচ্ছে— “মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে”—এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পথঘাট।
এই যাত্রাকে ঘিরে গাইবান্ধা জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও ঐক্যের দৃঢ় প্রত্যয়।