জয়পুরহাটের কালাইয়ে" কালাই শিক্ষা ফাউন্ডেশন" এর বৃত্তি পরীক্ষা ৩ জানুয়ারি শনিবার কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ফিতা মিয়া, শিরট্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী। উল্লেখ্য উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৬৯ জন শিক্ষার্থী এবং মাদ্রাসা পর্যায়ে ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলার মাদরাসা, মাধ্যমিক স্কুল ও ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা অংশ গ্রহন কেরন।