বগুড়ায় এই প্রথম ক্ষুদে শিল্পীদের জন্য জার্মান আর্ট গ্যালারী স্কুলের অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। গত শুক্রবার শহরের জলেশ্বরীতলা এলাকায় ফিতা কেঁটে অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আনিছুর রহমান।
চিত্র শিল্পী জিনাত রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তানজিমা আক্তার, আর্মি মেডিকেল কলেজের ডাঃ শামিমা নাসরিন, জেলারেল সার্জন ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর। প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিষ্ঠানের পরিচালক জার্মাণ শিল্পী অনীল হোসেন ও নিহারিকা ডোনাও হোসেন সমগ্র অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত ছিলেন।
উল্লেখ্য আজ থেকে তিনমাস ব্যাপী ক্ষুদে শিল্পীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, এই প্রশিক্ষনে বাংলাদেশ, জার্মানী ও অস্ট্রিয়া দেশের শিশুরা অংশ গ্রহন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের ২৫ জন ক্ষুদে শিশু শিল্পী যারা জার্মানী ও অস্ট্রিয়াতে চান্স পেয়েছে এবং যাদের ছবি বিক্রী হয়েছে, সেসব শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা প্রদান শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।