খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের অগ্রদূত। তিনি দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন, প্রথম বিধবা ভাতা চালু করেছিলেন এবং প্রথম নারী ও শিশু মন্ত্রক প্রতিষ্ঠা করেছিলেন।
আজিজুল বারী হেলাল বলেন, "কিছু মানুষ নেত্রীকে অপমান করার চেষ্টা করেছিল, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন তা আমরা সকলেই দেখেছি। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, ভোট কেন্দ্রে গিয়ে আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। তিনি আরও বলেন, গত ১৭ বছরে যা ঘটেছে, বিএনপি তা তীব্র নিন্দা জানিয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্পবদ্ধ। হিংসা ও ঘৃনা পরিহার করবো। আমরা সব দলের মানুষ, বিএনপি, জামায়াত, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, এনসিপি, চরমোনাই একসাথে বসবাস করছি। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের এবং এলাকার প্রয়োজনে আমরা সবাই এক থাকবো। আজিজুল বারী হেলাল স্মরণ করিয়ে দেন, ১৯৮৬ সালে বেগম খালেদা জিয়ার নির্দেয়ে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার রূপসা উপজেলায় আমি জনতার সঙ্গে মুখোমুখি হব। আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন, এবং আমি নির্ভয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করবো।
আজিজুল বারী হেলাল ১৩ ই জানুয়ারি ( মঙ্গলবার ) সকালে রূপসার মোছাব্বারপুরে তালিমপ্রাপ্ত মহিলাদের সঙ্গে আলোচনা সভা করেন এরপর বিকালে তেরখাদার আজগড়া ইউনিয়নের আনন্দবাজার শ্রীপুর মধ্যে পাড়া মন্দিরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ,আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, তেরখাদা উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, বুলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোল্লা মাহাবুবুর রহমান, সরদার মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, মিলটন মুন্সি, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আবু সাঈদ, জেলা মহিলা দলের সভাপতি সেতারা সুলতানা, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো: রয়েল, মোল্লা হুমায়ুন কবির, সোহাগ মুন্সি, রাজু চৌধুরী, রেহেনা ইসলাম,খালেদা পারভিন সিনথিয়া,কহিনুর বেগম, ফাতেম বেগম, বীথী, রূপালি সহ প্রমুখ।