বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার বাদ যোহর মোকামতলা বন্দর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এসময় মোকামতলা বন্দর বিএনপির সভাপতি সাজু আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, জাহিদ হাসান আপন, সবুজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতি সাজু আহমেদ বলেন, মরহুমা খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।