জামায়াতে আমীর ডা.শফিকুর রহমানের উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে, বগুড়া শিবগঞ্জের মোকামতলায় উপজেলা জামায়াতের আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২.৩০ টায় উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে পথ সভায় বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান।
এ পথ সভায় সভাপতিত্ব করেন,সাবেক সংসদ সদস্য ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাহাদাতুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম,বগুড়া-১(সোনাতলা–সারিয়াকান্দি)আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বক্তব্যে নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা তুলে ধরেন। তাঁরা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
পথসভা ঘিরে সকাল থেকেই মোকামতলা হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিকেল গড়ানোর আগেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পথসভা।