২৬ শে জানুয়ারি খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী দেবীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দিদারুল ইসলাম,সাবেক পুলিশ কর্মকর্তা আবু মুসা হাওলাদার।
শিক্ষক শেখ জাহিদুল ইসলাম রবির সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজসেবক মো: আলতাফ হোসেন, মোঃ জাহাঙ্গীর মোল্যা, মোঃ জালাল শেখ, মোঃ রাজন শেখ, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, সমাজসেবক নাজমুল মোল্যা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস, সুব্রত কুমার শীল, মারুফ বিল্লাহ, রাশেদুল ইসলাম, দীপংকর মন্ডল, সীমা মন্ডল, রুমা সরকার, কলসী ব্যান্ডের হিরন শেখ। অনুষ্ঠান শেষে রূপসার ঐতিহ্যবাহী কলসী ব্যান্ডের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন হিরন শেখ, ইকবাল শেখ, তাপস দাস, কালাম মোল্যা, আরিফ তালুকদার, মহিদুল প্রমূখ।