আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা জেলার তেরখাদা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তেরখাদা উপজেলায় মহিলা সমাবেশ ও গণসংযোগ, হাড়িখালি মহিলা সমাবেশ ও গণসংযোগ, কুশলা লস্কর বাড়িতে সমাবেশ ও গণমিছিল, ইখড়ি গরুর হাটে সমাবেশ ও প্রচার মিছিল এবং আজগড়ায় নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগ, প্রচার মিছিল ও মহিলা সমাবেশে বক্তৃতাকালে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার আগে এ দেশের মানুষ বৈষম্য ও নির্যাতনের শিকার ছিল।
পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে জনগণ সেদিন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আজও জাতির ন্যূনতম অধিকার ও প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, এবার জনগণের সামনে সুযোগ এসেছে নিজেদের অধিকার বুঝে নেওয়ার। মানুষ আজ সচেতন। তারা সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে প্রস্তুত।
নিজের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, কথা ও কাজে মিল রেখে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার সার্বিক উন্নয়ন, দেশ, জাতি ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আমি জনগণের শাসক হতে নয়, সেবক হয়ে অবহেলিত খুলনা-৪ আসনের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
তিনি দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিনবারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য জনাব এনামুল হক, জামায়াতে ইসলামীর তেরখাদা উপজেলা সাধারণ সম্পাদক মো. নাহিদ, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ( ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া প্রধান সমন্বয়কারী ( এনসিপি ) আবুল হাসানাত, সদস্য সচিব (এনসিপি) ইমরান, জামায়াত উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, সদর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সদর ইউনিয়ন সেক্রেটারি বদিউজ্জামান আজাদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, যুবশক্তির শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল ও হাফেজ মেহরাব রহমান।
এছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।