বগুড়ার ধুনট উপজেলার চরধুনট গ্রামের।গাঁজা সেবনের অপরাধে গাঁজা সেবন করার অপরাধে আমিনুর রহমানের ৬ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান।
গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আমিনুর রহমান (২২), পিতাঃ মোঃ বাদশা প্রামানিক, সাং চরধুনট,থানাঃ ধুনট, বগুড়া।
আজ বৃহস্পতিবার ডিএনসি, বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে, ধুনট উপজেলার চরধুনট এলাকা থেকে ১ জন আসামীকে গাঁজা সেবন করার অপরাধে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।