শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ২১ শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় খুলনার রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বক্তৃতা করেন সহকারি কমিশনার ( ভূমি ) ইফতেখারুল আলম শামীম , রুপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা , মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস , শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস , সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান , রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান প্রমূখ।