বগুড়া শহরের স্টেশন রোড বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৩৫ গ্রাম গাঁজা ও অ্যালকোহল ২০০ এম.এলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএনসি।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সানাউল (২৭), পিতা মোঃ নায়েব আলী সাং নিচগ্রাম, গাবতলী। মোঃ আলমগীর (৩০), পিতা মৃত আলী হোসেন, শহরের সেউজগাড়ী। মোঃ আতিকুর রহমান (৪৪), পিতা মৃত আজিজুল হক, শহরের কামারগাড়ি।
আজ সোমবার ডিএনসি, বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সমনে থেকে ৩ জন আসামীকে ৩৫ গ্রাম গাঁজা ও অ্যালকোহল ২০০ এম.এলসহ গ্রেফতার করে।
পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদেরকে ১ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
(বিঃ দ্রঃ আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ধংস করেন)